মিমি চক্রবর্তীকে ঘিরে আইনি জটিলতায় নতুন মোড়, চার্জশিটের দাবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

পশ্চিমবঙ্গের বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে চলমান আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। অভিযোগকারী পক্ষের আবেদনের পর আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জুন বনগাঁ আদালতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই সময় আদালতে মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন না; তার পক্ষে আইনজীবী হাজির ছিলেন।

অভিযোগকারী তনয় শাস্ত্রী দাবি করেন, অভিনেত্রী বারবার আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার আইনজীবী ও এক স্থানীয় বিধায়কের মাধ্যমে আদালতে চার্জশিট গঠনের আবেদন জানানো হয় বলেও তিনি জানান।

তনয়ের অভিযোগ, অনুষ্ঠান ঘিরে বিরোধের জেরে তার বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পাল্টা মানহানি ও মিথ্যা অভিযোগসহ একাধিক মামলা করেন। পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগ এনে আগাম নেওয়া অর্থ ফেরত চেয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজকদের দাবি, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মঞ্চে ওঠেন মিমি চক্রবর্তী। সময় শেষ হয়ে যাওয়ায় অনুষ্ঠান শেষ করার অনুরোধ জানানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে থানায় অভিযোগ এবং পাল্টা আইনি পদক্ষেপে বিষয়টি জটিল হয়ে ওঠে।

এদিকে আইনি লড়াইয়ের মধ্যেই নতুন কাজ নিয়ে সামনে আসছেন মিমি চক্রবর্তী। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে তার নতুন সিরিজ ‘কুইনস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ