রাঙ্গামাটিতে মানবিক উদ্যোগে অসহায় পরিবারের পাশে মানবকল্যাণ ফাউন্ডেশন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: সুমন খান, রাঙ্গামাটি :

মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠিত উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (২৬ জুন) সকালে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাতারবন পাড়ায় ক্যান্সারে আক্রান্ত মোঃ মহিবুল্লাহর পরিবারের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোঃ মহিবুল্লাহ। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তার তিন সন্তানসহ পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে।

এই পরিস্থিতিতে বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশন-এর প্রতিনিধিরা সরাসরি মহিবুল্লাহর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন তারা।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সুমন খান, মোঃ ছাদেক হোসেন, সাংবাদিক মিন্টু কান্তি নাথ, উচ্চপ্রু মরমা, মোঃ বেলাল হোসেন, মোঃ রিয়াদ, মোঃ শাকিব আহমেদ হীরা, মোঃ নাঈম, মোঃ রিয়াজুল, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম মিতু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, মানবতার সেবায় কাজ করাই তাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে ক্যান্সারে আক্রান্ত মহিবুল্লাহর মতো অসহায় মানুষের চিকিৎসা ও পারিবারিক কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

সহায়তা পেয়ে মহিবুল্লাহর পরিবারের সদস্যরা মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো তাদের চিকিৎসা ও সংসার পরিচালনায় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ