শিবির মিডিয়া সেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের অভিযোগে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট প্রচারণার তীব্র প্রতিবাদ জানানো হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিবির মিডিয়া সেল নামের একটি পেজ থেকে প্রতিমন্ত্রীকে নিয়ে প্রচারিত ভিডিও ও ছবিগুলো সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং একজন ব্যক্তির সম্মানহানির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের প্রতি তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল-মামুন রনিক ও অ্যাডভোকেট এম. এ. বারী, জেলা জাসাসের সভাপতি ইনুউস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ জেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ