ইসরায়েলি জিম্মিদের আরও ৯টি মরদেহ শনাক্ত, দাবি হামাসের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
গাজায় নিখোঁজ ইসরায়েলি জিম্মিদের আরও ৯টি মরদেহের অবস্থান শনাক্ত করা হয়েছে। উদ্ধারে চলছে যৌথ তৎপরতা। এমন দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
এছাড়াও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দেহাবশেষগুলো উদ্ধার কষ্টসাধ্য হওয়ায় সহায়তায় যোগ দিয়েছে মিসরীয় বিশেষজ্ঞ দল।
এদিকে, মরদেহ অনুসন্ধানে কাজ করছে রেডক্রসও। মরদেহের অবস্থান শনাক্তে তাদের সহায়তা করার কথা জানিয়েছে হামাস।
এছাড়া ইসরায়েলি একটি দলও যুক্ত হয়েছে উদ্ধার তৎপরতায়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে, নিহতদের মরদেহের অবস্থান শনাক্তে বেগ পেতে হচ্ছে তাদের। এ পর্যন্ত ১৫টি মরদেহ হস্তান্তর করা হয়েছে ইসরায়েলকে।
আপনার মতামত লিখুন :