যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, রাজা চার্লসের আনুষ্ঠানিক নিয়োগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর তাকে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী কেইর স্টারমার রাজা চার্লস তৃতীয়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পরই সরকার গঠনের দায়িত্ব পান বার্নহাম। এর মধ্য দিয়ে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য।

দায়িত্ব গ্রহণের পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে লেবার পার্টির পূর্ববর্তী অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেন অ্যান্ডি বার্নহাম। তিনি বলেন, গাজা সংকট মোকাবিলায় এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে তার সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

নতুন প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বার্নহামের নেতৃত্বে দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে নতুন দিকনির্দেশনা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ