রিয়াদের অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এক যৌথ শোকবার্তায় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। নিহতদের পরিচয় শনাক্তকরণ, মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস নিবিড় সমন্বয়ে কাজ করছে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, রোববার রাতে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হন। এ ঘটনায় দেশে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ