যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে বিশ্ববাজারে স্বস্তি, কমলো তেলের দাম


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই হবে।

এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৭৫ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে নেমে আসে। খবর দিয়েছে রয়টার্স।

এ বিষয়ে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দামের সঙ্গে যুক্ত ভূরাজনৈতিক ঝুঁকির যে অতিরিক্ত মূল্যায়ন ছিল, তা এখন দ্রুত কমছে। কারণ ব্যবসায়ীরা তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখছেন।

উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে তিন মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে লাখ লাখ ব্যারেল তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়।

এদিকে ইরানের আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ