প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আরাগচির বৈঠকে কী আলোচনা হলো


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির উপস্থিত ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে CNN জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-র প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। বিশেষ করে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাকে ফলপ্রসূ করতে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি।

এর আগে শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। পাকিস্তান সফর শেষে আরাঘচির পরবর্তী গন্তব্য হিসেবে ওমান ও রাশিয়া যাওয়ার কথা রয়েছে। তবে ইসলামাবাদ থেকে ইরানি প্রতিনিধিদল ঠিক কবে রওনা দেবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ