শান্তি আলোচনায় নতুন ধাপ, তেহরানে পৌঁছেছেন পাকিস্তান সেনাপ্রধান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং সম্ভাব্য শান্তি আলোচনাকে এগিয়ে নিতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তেহরান সফর করছেন বলে জানা গেছে। মধ্যস্থতাকারী ভূমিকায় তিনি বর্তমানে ইরানের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে তেহরান-এর পথে রয়েছেন।

এর আগে গত কয়েক দিন ধরে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তেহরানে রুদ্ধদ্বার বৈঠক চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। সেই ধারাবাহিক আলোচনার মধ্যেই সেনাপ্রধানের আকস্মিক এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বেসামরিক পর্যায়ের আলোচনায় চূড়ান্ত অগ্রগতি না হওয়ায় সামরিক নেতৃত্বের সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন হয়ে পড়েছে। অন্যদিকে আরেকটি অংশের ধারণা, আলোচনা ইতিবাচক পর্যায়ে পৌঁছানোর পর এখন তা চূড়ান্ত রূপ দিতে সেনাপ্রধানের এই সফর।

সফরকে ঘিরে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি চলমান শান্তি প্রক্রিয়ার জন্য একটি ইতিবাচক ইঙ্গিতও হতে পারে।

এর আগে তেহরান সফরের সময় জেনারেল আসিম মুনির ইরানের রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও দেশটির প্রভাবশালী সামরিক মহলের সঙ্গে বৈঠক করেছিলেন। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা শিথিলতার কাঠামো নিয়ে আলোচনা এগোচ্ছে বলে যে তথ্য সামনে আসছে, তার মধ্যেই এই সফর নতুন মাত্রা যোগ করেছে।

তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং পুরো প্রক্রিয়াটি আলোচনা পর্যায়েই রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ