বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত : হুমায়ুন কবির


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই এ ভিসা কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় ভারতের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন উপদেষ্টা।

হুমায়ুন কবির বলেন, “দুই দেশের মধ্যে ইতিবাচক মনোভাব থাকলে সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে ভারতের রাজধানী দিল্লি সফর করেন। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিশ্লেষকদের মতে, নতুন এই ব্যবসায়িক ভিসা চালু হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ