বিশ্বকাপের আগে আবেগঘন মেসি, ভক্তদের জন্য স্মৃতিচারণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
বিশ্বকাপের উন্মাদনার মাঝেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চলমান বিশ্বকাপ আসর সামনে রেখে নিজের দীর্ঘ আন্তর্জাতিক যাত্রার স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মেসি। তার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি ছয়টি বিশ্বকাপের ছয়টি ছবি শেয়ার করেন, যেখানে ফুটে ওঠে দুই দশকের পথচলার গল্প।
ক্যাপশনে তিনি লেখেন, “২০০৬⚽২০২৬”, যা অনেকেই তার বিশ্বকাপ ক্যারিয়ারের শুরু ও শেষকে এক ফ্রেমে দেখার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন।
মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয় ২০০৬ সালে জার্মান আসর দিয়ে। এরপর তিনি অংশ নেন ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়ে নিজের ক্যারিয়ারে যোগ করেন সবচেয়ে বড় অর্জন।
২০২৬ বিশ্বকাপ তার জন্য হতে যাচ্ছে ষষ্ঠ আসর। এই কীর্তিতে তিনি ইতিহাসের বিরল ক্লাবে যুক্ত হচ্ছেন, যেখানে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গুইলার্মো ওচোয়া।
ভক্তদের মতে, মেসির এই পোস্ট শুধু স্মৃতিচারণ নয়, বরং আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে তার শেষ অধ্যায়ের ইঙ্গিতও বহন করছে।
আপনার মতামত লিখুন :