জামায়াত রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পিআরের দাবি করছে : রিজভী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নির্বাচন নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে জামায়াত ইসলামী। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পিআরের দাবি করছে দলটি। জামায়াতে ইসলামী এই সরকারের ছায়া সরকার।  

১ অক্টোবর বুধবার দুপুরে জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্তকরণ শেষে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিদেশে একটি সংবাদমাধ্যমকে প্রধান উপদেষ্টার দেয়া সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। মানুষ ভোট নিয়ে অনিশ্চয়তা প্রত্যাশা করে না। জনগণ দ্রুত নির্বাচন চায়। কিন্তু ইসলামিক দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, বাংলাদেশ বিরোধী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত কখনোই এই দেশের ভালো চায়নি। এ সময় দেশের অর্থনীতিতে হাহাকার চলছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ