প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।

রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।

দুদিনের সরকারি সফরে রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, শ্রম ও জনশক্তি খাতে সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ