কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
আদেশ অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। দায়িত্ব গ্রহণের পর প্রায় দুই বছর পর তাকে এ পদ থেকে প্রত্যাহার করা হলো।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কাউকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই পদটি আপাতত শূন্য রয়েছে।
আপনার মতামত লিখুন :