ভারতে আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ মোদির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সম্ভাব্য অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয় নাগরিকদের আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হওয়ায় নাগরিকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। তিনি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ওপর গুরুত্বারোপ করেন।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দামে ওঠানামা দেখা দিচ্ছে। ভারতের প্রায় ৯০ শতাংশ এলএনজি আমদানি এই সমুদ্রপথ দিয়েই হয়ে থাকে।
পরিস্থিতি মোকাবিলায় আবারও ‘বাড়ি থেকে কাজ’ বা ওয়ার্ক ফ্রম হোম চালুর কথাও উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে খাদ্য খাতে সাশ্রয়ের জন্য ভোজ্যতেলের ব্যবহার কমানোর পরামর্শ দেন তিনি।
এছাড়া বিদেশি রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় বিকল্প ব্যবহারের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মোদি।
আপনার মতামত লিখুন :