স্বাধীনতার ৫৫ বছরেও অবহেলায় ব্রাহ্মণবাড়িয়ার রাউৎহাটের বধ্যভূমি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: সাইফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 

কসবার রাউৎহাটের বধ্যভূমি আজও অবহেলা-অযত্নে পড়ে আছে। মহান মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যার সাক্ষী এই স্থানটি স্বাধীনতার ৫৫ বছর পরও পায়নি যথাযথ সংরক্ষণ, উন্নয়ন কিংবা স্মৃতিচিহ্ন। এতে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয়রা।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাটে অসংখ্য নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ভয়াবহ হত্যাযজ্ঞের স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে রাউৎহাটের বধ্যভূমি।

তবে স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বধ্যভূমিটির উন্নয়ন ও সংরক্ষণে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে তারা জানান।

স্থানীয়দের ভাষ্য, এটি শুধুই একটি স্থান নয়; এটি মুক্তিযুদ্ধের ইতিহাস, লাখো মানুষের ত্যাগ ও স্বাধীনতার বেদনার এক জীবন্ত সাক্ষী। অথচ যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই স্মৃতিবিজড়িত স্থানটি ধীরে ধীরে তার ঐতিহাসিক গুরুত্ব ও স্বকীয়তা হারাচ্ছে।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে রাউৎহাটের বধ্যভূমিতে একটি স্মৃতিসৌধ বা স্মৃতিফলক নির্মাণ, সীমানা নির্ধারণ, সৌন্দর্যবর্ধন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাদের প্রশ্ন, যে মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের স্মৃতিবিজড়িত একটি বধ্যভূমি কি এভাবে অবহেলায় পড়ে থাকতে পারে?

স্থানীয়দের দাবি, আর কালক্ষেপণ না করে রাউৎহাটের বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ ইতিহাসের সাক্ষ্য বহনকারী এসব স্থান সংরক্ষণ করা শুধু দায়িত্ব নয়, এটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরারও গুরুত্বপূর্ণ মাধ্যম।

স্বাধীনতার ৫৫ বছর পরও রাউৎহাটের বধ্যভূমির এমন অবহেলিত অবস্থায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা—দ্রুত উদ্যোগ নিয়ে এই বধ্যভূমিকে একটি যথাযথ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ