সোহেল ও স্বপ্নাকে ৭ লাখ টাকা জরিমানা, ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারদের প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে কালেক্টরেট অফিস আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে তা বিক্রির মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ আদায় করে ভুক্তভোগী পরিবারকে প্রদান করবে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করা হয়।

দ্রুত তদন্ত শেষে পাঁচ দিনের মাথায়, ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই দিন মামলাটি বিচারের জন্য শিশু ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ঈদুল আজহার ছুটির কারণে ১ জুন মামলার চার্জগঠন হয় এবং আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

পরদিন ২ জুন মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে রামিসার বাবা, মা, বোন ও স্বজনসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

মাত্র কয়েক দিনের বিচার শেষে ঘোষিত এই রায় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ