লংমার্চে উসকানিতে পা না দেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চের পথে সড়কের দুই পাশে কোটি মানুষ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দাঁড়িয়ে থাকবে। লংমার্চ সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এই লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রথম লংমার্চের তুলনায় দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ আরও কয়েক গুণ বাড়বে।’

লংমার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সফল করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ