সারাদেশে ডেঙ্গু জ্বরে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯০৭ রোগী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৫ জন, বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৯৯ জন, খুলনায় ২০২ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৭৩ জন, সিলেটে একজন এবং রংপুরে ১৯ জন রয়েছেন।
নতুন করে তিনজনের মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩০ হাজার ৮৩০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী।
আপনার মতামত লিখুন :