সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক বাতিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারি সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই পদক প্রত্যাহার করা হয়েছে।

উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। 

প্রসঙ্গত, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ