অসংখ্য ডিসেম্বর এলেও শেখ হাসিনার ফেরা হবে না : রাশেদ খান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অসংখ্য ডিসেম্বর এলেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৈতিক পরাজয় ও পতন ঘটেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, শেখ হাসিনার কবর দেওয়ার মতো সাহসও বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ফাঁসির দড়িতে ঝুলতে বাংলাদেশে ফিরে আসবে—এমনটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে এবং দলটির নৈতিক পতন ঘটেছে।

শহীদ মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারতকালে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খান আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এসব মন্তব্য করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ