প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

বই ও খাবারের পর এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ সুবিধা দেওয়া হবে।

দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ছেলেদের জন্য নির্ধারিত পোশাক একরকম হবে এবং মেয়েদের জন্যও থাকবে অভিন্ন পোশাক।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, বৈঠকে বিজিএমইএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানও এ উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

সরকারি সূত্রে জানা গেছে, পাইলট কর্মসূচিটি আগামী জুলাই মাস থেকে শুরু হবে। পরবর্তীতে এই উদ্যোগ মাধ্যমিক ও মাদরাসা পর্যায়েও সম্প্রসারণ করা হবে বলে পরিকল্পনা রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ