শাবিপ্রবির লাইফ সায়েন্সের ডীন নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. ফারুক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফারুক মিয়া ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সের ডীন নিযুক্ত হয়েছেন। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গর্বিত সন্তান ড. ফারুক মিয়া ডীন নিযুক্ত হওয়ায় তাঁর ছাত্র-ছাত্রী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীর ও হবিগঞ্জবাসী উচ্ছ্বসিত প্রশংসা করেন।
তাঁর তত্ত্বাবধানে পোস্ট ডক্টরেট করা গবেষক ড. সুভাষ চন্দ্র দেব বলেন, প্রফেসর ড. ফারুক একজন আদর্শ শিক্ষক, গবেষক, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ।
তাঁর হাত ধরে লাইফ সায়েন্স অনুষদের বিভাগগুলো শিক্ষা- গবেষণায় এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। নিউজ বাংলা পত্রিকার পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ডীন ফারুক মিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার মতামত লিখুন :