ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন ভর্তি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

২০ আগস্ট বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ আগস্ট মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, বরিশাল বিভাগে ৬০ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৭ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ