সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন : হাসিনার আইনজীবী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আইনজীবী আমির হোসেন বলেন, মামলার সাক্ষী মাহমুদ সাহেবের বক্তৃতা নিয়ে আমার যুক্তি হচ্ছে উনি ভিন্ন মতাবলম্বী একজন ব্যক্তি। তিনি শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করা একজন ব্যক্তি। শেখ হাসিনার শাসন সব কিছুই তার ভালো লাগে না। তিনি বলেন, যারে দেখতে নারি তার চলন বাঁকা’ এ রকম একজন লোক।

শেখ হাসিনাকে দেখতে পারেন না, অতএব তার যা কিছু আছে-তার চোখ বাঁকা, নাক বাঁকা, তার হাত বাঁকা, সব কিছুই ওনার কাছে এ রকম মনে হয়েছে। সেটা থেকেই তিনি বিস্তারিত বক্তব্য দিয়েছেন। ওনার ইতিহাস টেনে এনেছেন, কবে কী করেছেন বঙ্গবন্ধু, রক্ষীবাহিনী কী করেছে, এই যে ইতিহাসগুলো ইতিপূর্বে এর প্রত্যেকটার জবাব আমি দিয়েছি। ইতিপূর্বে আর্গুমেন্ট করেছি, সেখানে ওনার যে বক্তব্যগুলো এসেছে।

তিনি আরো বলেন, মাহমুদুর রহমান ওই ঘটনার সময় এখানে ছিলেন না। বাংলাদেশে ছিলেন না। উনি ছিলেন বিদেশে। ওনার বিরুদ্ধে শেখ হাসিনার আমলে জেল হয়েছে, জরিমানা হয়েছে। এই যে জেল-জরিমানা হওয়া, তার ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে উনি যা না পারছেন, তার থেকেও বেশি বলেছেন।

সুতরাং ক্ষোভের বশবর্তী হয়ে কেউ যদি কোনো কিছু বলে সেটাকে গ্রহণ মাননীয় আদালত করবেন কি না, সেটা আদালতের বিবেচনা বলে আমি মনে করি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ