সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি পূর্বঘোষিত সময়ে (৯ ডিসেম্বর মঙ্গলবার) ঢাকায় আসছে না।

এরই মধ্যে অপারেটর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেবিচকের অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

বেবিচক সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুল্যান্সটির ঢাকায় অবতরণ ও উড্ডয়নের জন্য আগে নেওয়া অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বাতিলের অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।

এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এয়ার অ্যাম্বুল্যান্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল। এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও এটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ