১৭ জুলাই দেশজুড়ে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
ডেস্ক নিউজ :
আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির প্রতিবাদে ১৭ জুলাই বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল।
১৩ জুলাই রোববার যুবদলের সহকারী দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
সহকারী দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির যুব সংগঠনটি দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল আয়োজন করবে। রাজধানী ঢাকায় মিছিল শুরু হবে দুপুর ২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এটি ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কর্মসূচি সফল করতে সংগঠনের সকল ইউনিটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :