বান্দরবান সরকারি কলেজে সুবর্ণ জয়ন্তীর স্মারক গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অধ্যাপক থানজামা লুসাই।

অনুষ্ঠানে অধ্যাপক থানজামা লুসাই বলেন, প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন সফলভাবে সম্পন্ন হয়েছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা। তিনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, চেয়ারম্যানের একান্ত সহকারী আবদুল মোতালেব, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কলেজ সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজের শিক্ষকবৃন্দ ও উদযাপন পরিষদের নেতারা।

পার্বত্য জেলা পরিষদ সূত্র জানায়, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক নকশায় সুবর্ণ জয়ন্তীর এই স্মারক গেইট নির্মাণ করা হবে। গেইটটি নির্মিত হলে বান্দরবান সরকারি কলেজের সৌন্দর্য ও ঐতিহ্য আরও বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ