কোমে পৌঁছেছে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ, শেষ বিদায়ে প্রস্তুত ইরান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর মরদেহ দেশটির পবিত্র শহর কোমে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, নির্ধারিত শেষ বিদায়ের শোভাযাত্রার আগে হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত এই ধর্মীয় নগরীতে নেওয়া হয় তার মরদেহ।
রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনির মরদেহ বহনকারী হেলিকপ্টার কোমে অবতরণ করছে। ভিডিওর সঙ্গে সংযুক্ত বার্তায় বলা হয়, ‘শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে।’
ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে কোমের গুরুত্ব অত্যন্ত গভীর। এটি দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। ফলে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রাজধানী তেহরানেও তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগম হয়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, কোমে শোভাযাত্রা শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
আপনার মতামত লিখুন :