জাতীয় কবির জন্মবার্ষিকীতে যোগ দিতে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (২৩ মে) সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ-এর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি ত্রিশাল পৌঁছে বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

এরপর তিনি যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর কেন্দ্রীয় আয়োজনে। বিকেলে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারপার্সন তারেক রহমানের।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ