চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :

চাঁদাবাজি, দখলবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনকে দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে।

১১ আগস্ট সোমবার দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাহাব উদ্দিনের স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ