ডিসেম্বরকে লক্ষ্য করেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন : ইসি আনোয়ারুল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য করেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এর পূর্বে যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করা হবে।

২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে গনমাধ্যমের উদ্দেশ্যে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তফশিল ঘোষণার ক্ষেত্রে ইসি কারও মুখাপেক্ষী হবে না। দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। এরইমধ্যে প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন বলে জানান নির্বাচন কমিশনার।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না। সংশ্লিষ্ট আইন সংশোধনের সময় লাগবে। ঐকমত্যে পৌঁছালে প্রস্তুতি নিতে সময় লাগবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ