অপেক্ষার অবসান, দ্বিতীয় সন্তানের মা হলেন ৪৭ বছর বয়সের অভিনেত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

চীনা জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তাঁর প্রতিনিধি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে সংসার করছেন তাং ওয়েই। এটি তাঁদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার।

বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে নিজেই সুখবরটি শেয়ার করেন তাং ওয়েই। প্রকাশিত ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে নবজাতককে স্বাগত জানিয়ে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও যুক্ত করা হয়।

প্রথম সন্তান সামারের অনুভূতির কথা জানিয়ে তাং ওয়েই লেখেন, "এখন আমাদের চার সদস্যের পরিবারের নতুন যাত্রা শুরু হলো।"

গত কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের গর্ভধারণ নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাঁকে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন অভিনেত্রী।

সে সময় তিনি লিখেছিলেন, "আমরা খুবই আনন্দিত। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।"

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। ২০১০ সালে লেট অটাম সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকেই প্রেম, এরপর ২০১৪ সালে বিয়ে। ২০১৬ সালে প্রথম কন্যাসন্তান সামারের জন্মের পর এবার পুত্রসন্তানের আগমনে তাঁদের চার সদস্যের পরিবার পূর্ণতা পেল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ