ডেস্ক নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেলিকম নেটওয়ার্ক নীতিমালার খসড়ায় গুরুতর সমস্যা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এই নীতিমালা প্রণয়ন করা সমীচীন হবে না।
৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, খসড়া নীতিমালায় থাকা সমস্যাগুলো টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা হতে পারে। এটি বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে। এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সংকটে পড়ার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব আরও বলেন, খসড়া নীতিমালায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা রয়েছে। যা বিনিয়োগ নিরুৎসাহিত ও এই খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে।
দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বড় মোবাইল অপারেটর ও বিদেশি বিনিয়োগকারীরা সুবিধা পেলেও দেশের জনগণ এই নীতিমালার সুফল পাবে না।
আপনার মতামত লিখুন :