হাদি হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
২৭ ডিসেম্বর শনিবার রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে এমন তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি) কমিশনার।
ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেগুলো সিআইডিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পাশাপাশি ২১৮ কোটি টাকার সই করা চেকও পাওয়া গেছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তদন্তের স্বার্থে সব বিষয় এখানে বলা ঠিক হবে না। তাহলে প্রতিপক্ষ বিষয়গুলো জেনে যাবে।
আপনার মতামত লিখুন :