বিজয়ের ‘জন নায়াগন’ ঘিরে উন্মাদনা, প্রথম ঘণ্টাতেই হাজারো টিকিট বিক্রি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
মুক্তির আগেই দর্শকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’। অভিনেতা থেকে রাজনীতিক হওয়ার পথে থাকা বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমাকে ঘিরে ভক্তদের উন্মাদনার প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বিক্রিতেই।
সম্প্রতি ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রশংসাপত্র বোর্ড (সিবিএফসি) থেকে প্রদর্শনের অনুমতি পেয়েছে। আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘জন নায়াগন’-এর অগ্রিম টিকিট বিক্রি। দেশটিতে ছবিটির পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সিনেওয়ার্ল্ড-এর মাধ্যমে দর্শকরা এখন থেকেই টিকিট সংগ্রহ করতে পারছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনেরও ঘোষণা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে। পরিবেশক সংস্থার দাবি, বিজয়ের শেষ অভিনীত সিনেমা হিসেবে ‘জন নায়াগন’কে ঘিরে দর্শকদের যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, অগ্রিম বুকিং তারই স্পষ্ট প্রমাণ।
রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর ‘জন নায়াগন’কে বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা তার ভক্তদের মধ্যেও ছবিটি ঘিরে তৈরি হয়েছে তুমুল উচ্ছ্বাস ও প্রত্যাশা।
আপনার মতামত লিখুন :