আমরা শেষ রক্তবিন্দু দিয়েও মাতৃভূমি রক্ষায় প্রস্তুত : কিউবার প্রেসিডেন্ট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছেন এবং ওয়াশিংটনের হাতে মিত্র দেশ ভেনেজুয়েলার নেতা আটক হওয়ার পর নিজের দেশকে রক্ষার অঙ্গীকার করেছেন।

এক্সে দেওয়া এক পোস্টে দিয়াস-কানেল লেখেন, কিউবা একটি স্বাধীন, সার্বভৌম ও মুক্ত রাষ্ট্র। আমাদের কী করতে হবে- তা কেউ বলে দিতে পারে না।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল আরো বলেন, ক্যারিবীয় এই দ্বীপদেশ ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েও মাতৃভূমি রক্ষায় প্রস্তুত’।

এর আগে কিউবাকে দ্রুত ‘চুক্তি করার’ আহ্বান জানিয়ে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না—শূন্য!

তিনি আরো বলেন, ‘আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, খুব দেরি হয়ে যাওয়ার আগেই তারা একটি চুক্তি করুক।

সূত্র :  এএফপি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ