পাবনায় ভয়াবহ আকারে ছড়াচ্ছে ইয়াবা, উদ্বেগে অভিভাবকরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :

পাবনা জেলায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ইয়াবার বিস্তার। এক সময় সীমিত কিছু এলাকায় এর প্রভাব থাকলেও বর্তমানে গ্রাম থেকে শহর—সবখানেই সহজলভ্য হয়ে উঠেছে এই মরণনেশা। স্থানীয়দের অভিযোগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা, আর এতে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তরুণ ও যুবসমাজকে।

জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের গ্রামগুলোতে গড়ে উঠেছে ছোট ছোট মাদক সিন্ডিকেট। সন্ধ্যা নামলেই নির্দিষ্ট কিছু এলাকায় বসছে মাদক বেচাকেনার আসর। অভিযোগ রয়েছে, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী তরুণদের বড় একটি অংশ এই নেশার জালে জড়িয়ে পড়ছে।

অভিভাবকদের ভাষ্য, ইয়াবার সহজলভ্যতা এখন তাদের সবচেয়ে বড় আতঙ্ক। অনেক পরিবারে সন্তানদের আচরণে হঠাৎ পরিবর্তন, পড়াশোনায় অমনোযোগ এবং অপরাধপ্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। ইয়াবার টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাইসহ নানা অপরাধেও জড়িয়ে পড়ছে কেউ কেউ।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম বড় সংকটের মুখে পড়বে। তারা মাদক নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, নিয়মিত অভিযান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। তবে মাদক নির্মূলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ