বাধা যতই আসুক আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে : ধর্ম উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে। বাধা যতই আসুক আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

১ নভেম্বর শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা শেষেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেছেন।

উপদেষ্টা বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের জন্য একদল লোক সব সময় চেষ্টায় থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। এসব বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা স্বীকার করেন, নির্বাচন নিয়ে দাবিদাওয়া ও আন্দোলন চলে এবং চলবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দাবিদাওয়া পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ