শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই, দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘ডিসেম্বরে দেশে ফিরবেন’ বলে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে দেশে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।

তিনি বলেন, “তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে। আমরা তাকে প্রত্যর্পণ করে আনার চেষ্টা করছি। তিনি যদি দেশে আসেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত হবে। তার ভাষ্য, জনগণ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচার এবং আদালতের রায় বাস্তবায়ন দেখতে চায়।

এ সময় তিনি বলেন, সরকার জনগণের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে চায়। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিরও ভূমিকা ছিল এবং যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ