ইসরায়েলি অবৈধ বসতি পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিল নেদারল্যান্ডস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
অবৈধ ইসরায়েলি বসতি থেকে আনা পণ্যের আমদানি ও বিক্রি নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছে নেদারল্যান্ডসের পার্লামেন্ট। দেশটির প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডাচ বাণিজ্যমন্ত্রী সিওয়ের্ড সিওয়ের্ডসমা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলকে একটি শক্ত বার্তা দিয়েছে নেদারল্যান্ডস। তার ভাষায়, অবৈধ বসতি টিকিয়ে রাখতে কোনো ধরনের সহযোগিতা করতে চায় না দেশটি।
তিনি জানান, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর ২০২৪ সালের রায়ের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ হিসেবে উল্লেখ করা হয়।
একই সঙ্গে তিনি ইউরোপের অন্যান্য দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ডাচ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অধিকৃত গোলান মালভূমিতে বসবাসকারী ইসরায়েলি বসতিস্থাপনকারীদের উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আপনার মতামত লিখুন :