রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত সিলেট, বাড়ানো হয়েছে নিরাপত্তা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে অধিকাংশ প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

নাগরিক সংবর্ধনা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সাজসজ্জার কাজ করা হয়েছে। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ, পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জা। গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করেছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। রাষ্ট্রপতির এক দিনের এ সফরকে ঘিরে সিলেটজুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ