ডেস্ক নিউজ :
নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি)।
৮ এপ্রিল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে কোন মামলায় আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোরশেদ আলম নোয়াখালী-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় পান তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান মোরশেদ আলম।
তিনবারের এই সংসদ সদস্য বেসরকারি টেলিভিশন আরটিভি ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান। এছাড়া, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন মোরশেদ আলম।
আপনার মতামত লিখুন :