খালেদা জিয়া খুব সংকটময় সময় পার করছেন : ডা. জাহিদ হোসেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

এক মাসেরও বেশি সময়ের চিকিৎসায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই। তিনি খুব সংকটময় সময় পার করছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১২টার দিকে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আল্লাহর মেহেরবানি ও চিকিৎসকদের তৎপরতা সফল হলে এ যাত্রায় সেরে উঠবেন তিনি।

এর আগে, শনিবার রাতে ধানমন্ডিতে শ্বশুরবাড়ি থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রায় ২ ঘণ্টার মতো ছিলেন তিনি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ