ডেস্ক নিউজ :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ছয় দশক ধরে বিশ্বের সবাই চেনে। তেমন একজন ব্যক্তিকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এমন চক্রান্তের সঙ্গে জড়িত ভারতের মিডিয়াও।
৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেছেন।
ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। এছাড়া, অপপ্রচার করে ড. ইউনুসকে জঙ্গি লিডার প্রমাণ করতে মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেনউপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার ও গুমের জননী উল্লেখ করে তিনি বলেন, ওরা এখনও ড. ইউনূসকে জঙ্গি লিডার হিসেবে আখ্যা দেয়ার চেষ্টা করছে। তারা বিশ্বকে বুঝাতে চাচ্ছে যে, জুলাই-আগস্টের ঘটনা গণঅভ্যুত্থান নয়। ছাত্র আন্দোলনের ইতিহাস উল্টে তারা নতুন একটা ন্যারেটিভ তৈরির চেষ্টায় আছে। এক্ষেত্রে গ্রাফিতি ও ডকুমেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, দেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সে ব্যবস্থা করতে হবে কঠোরভাবে।
আপনার মতামত লিখুন :