ডেস্ক নিউজ :
দেশের দুই বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
১ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে ঝড়-বৃষ্টির এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :