ডেস্ক নিউজ :
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১৩ মার্চ বৃহস্পতিবার সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের সামরিক বাহিনীর মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-চীন যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :