কক্সবাজারে হারানো ৫০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফেরত দেওয়া হয়।

অনুষ্ঠানে কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল আনন্দঘন ও আবেগঘন পরিবেশে ভরপুর।

পুলিশ সূত্র জানায়, পর্যটন নগরী কক্সবাজারে নানা সময়ে নাগরিকদের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করলে তার ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশ–এর সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরলস অনুসন্ধান চালায়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়।

হারানো প্রিয় মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, নাগরিক সেবার অংশ হিসেবে হারানো মোবাইল উদ্ধারে সাইবার ক্রাইম মনিটরিং কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ