টানা দুই মাস ৯ শতাংশের ওপরে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে মূল্যস্ফীতির চাপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। টানা দুই মাস ধরে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। গত মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে এপ্রিল মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.০৪ শতাংশ। আর গত বছরের মে মাসে এই হার দাঁড়িয়েছিল ৯.০৫ শতাংশে।

রোববার (৭ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে।

বিবিএসের প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত- উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য খাতে মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০৬ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৮.৩৯ শতাংশ। ২০২৫ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.৫৯ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মে মাসে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯.৭১ শতাংশ। এপ্রিল মাসে এই হার ছিল ৯.৫৭ শতাংশ এবং গত বছরের মে মাসে ছিল ৯.৪২ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সামগ্রিক মূল্যস্ফীতিতে পড়েছে। এর ফলে সীমিত আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের ওপর জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এই চাপ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ