নেপালের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দুর্যোগের এই কঠিন সময়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় যেকোনো সহায়তায় নেপালের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও সংহতির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের মর্মান্তিক এই দুর্যোগের পরিস্থিতি বাংলাদেশ সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। এতে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বন্ধুপ্রতীম নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :